স্টাফ রিপোর্টার
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী পেপার মার্চেন্ট সমিতির নির্বাচন ২২ আগস্ট, আলোচনায় সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 
এবারের নির্বাচনে মই মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. মনির হোসেনকে ঘিরে ভোটারদের মধ্যে আলোচনা চলছে।
ব্যবসা, পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মনির হোসেনের। তিনি মেসার্স শাহজালাল পেপার স্টোর এবং মেসার্স সাইমুম ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর । রিয়েল অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত সংগঠনেও সক্রিয় রয়েছেন তিনি। মনির হোসেন বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য। তিনি রিহ্যাবের ২০২৬–২০২৮ মেয়াদের স্ট্যান্ডিং কমিটি ফর প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে মনির হোসেন ঢাকা কাগজ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সমিতির ২০১১ ও ২০১৪ সালের নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 
নির্বাচন প্রসঙ্গে মনির হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ করছি। সদস্যদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করাই আমার প্রধান লক্ষ্য। সদস্যরা আমাকে দায়িত্ব দিলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
আগামী ২২ আগস্টের ভোটে সদস্যদের ভোটে বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনির হোসেনের দীর্ঘ সাংগঠনিক ও পেশাগত অভিজ্ঞতা ভোটারদের মধ্যে গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

লক্ষ্মীপুরে ইভটিজিং প্রতিরোধে ন্যাশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশ

7

বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

8

ডাকাতিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাককে ঘিরে আ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

সোনারগাঁয়ে জনবসতিতে চুন কারখানা, বৈধতা নিয়ে প্রশ্ন

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

14

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

20