Staff Reporter
প্রকাশ : Apr 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক আটক

তীব্র লোডশেডিং আর গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে খুলনার পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শ্রীঘরে ঠাঁই হলো এক যুবকের। যদিও শেষ পর্যন্ত মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে পাইকগাছা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে। জানা গেছে, খুলনার পাইকগাছায় প্রচণ্ড গরমে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। চলমান এসএসসি পরীক্ষার সময় বিদ্যুতের এমন বিভ্রাটে শিক্ষার্থীদের নাভিশ্বাস উঠেছে।

এই চরম ভোগান্তিতে ক্ষুব্ধ হয়ে দেবজ্যোতি চক্রবর্তী নামের এক যুবক গত শনিবার বিকেলে জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে ফোন করেন। ফোনে তিনি বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরপরই ওইদিন রাত ৯টার দিকে দেবজ্যোতিকে আটক করে পাইকগাছা থানা পুলিশ।

 ব্যপল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জানান, এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় বরাদ্দ খুবই সামান্য। যেখানে ২৪ ঘণ্টায় ১৮ মেগাওয়াট প্রয়োজন, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট। অর্থাৎ প্রতি ৬ ঘণ্টা পরপর মাত্র ১ মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হচ্ছে।

 তবে আটকের পর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান দেবজ্যোতি। রোববার সকালে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

মসজিদে নববীতে ৭ দশক ধরে চা-কফি পরিবেশন করছে আল সিন্দির পরিবা

6

সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাব

7

‘পাকিস্তানি গল্প থেকে শুধু চার টা লাইন নিয়েছি’ | Sorborno Te

8

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

9

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

10

বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

11

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায়

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

গরমে ঠোঁট ফাটলে কী করবেন

20