Staff Reporter
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই তারা এ দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে; এ দেশের জনজীবনকে পেছনের দিকে নিয়ে গেছে।”
আজ (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জকসু ভিপি বলেন, “৯০-এর দশকেও সারের জন্য আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। বর্তমানেও তেলের জন্য যখন জনজীবন বিপর্যস্ত, বিদ্যুতের জন্য দেশের মানুষের হাহাকার, গ্যাসের অভাবে উৎপাদনশীল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাজার কোটি টাকা ঋণ করে ব্যাংকগুলোকে দেউলিয়া করার পথে; ঠিক তখনই সরকার তাদের সকল ব্যর্থতাকে ঘোচাতে ক্যাম্পাসগুলোতে নেড়ি কুকুরের মতো ছাত্রদল নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।”
সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আজকে আমরা এ মঞ্চ থেকে ঘোষণা করতে চাই—সরকার যদি তাদের অঙ্গীকারগুলো ভুলে যায়, জুলাই বিপ্লবীদের অবদান ও জুলাই সনদকে ভুলে যায়, তাহলে এ দেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। আবারও হাজারো তরুণ জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে, তখন পালানোর পথ খুঁজে পাবেন না। তাই সময় থাকতে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাসহ জুলাই সনদ ও গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “সরকার যে মসনদে বসে আছে, ওই মসনদে আমাদের জুলাই শহীদদের রক্ত লেগে আছে। আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করার দুঃসাহস করবেন না। আমরা দেখেছি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সারাদেশে আওয়ামী লীগের অফিসগুলো মহাসমারোহে উদ্বোধন করে দেওয়া হয়েছে। ছাত্রদলে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সবশেষে তাদের সংরক্ষিত আসনে একজন আওয়ামী লীগকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই তাদের এ কর্মকাণ্ডকে। আপনারা ভুল পথে আছেন। এখনো সময় আছে, আপনারা ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন। এখনো সময় আছে, এ দেশের মানুষের জনরায় গণভোটকে মেনে নিন। নতুবা এ দেশের ছাত্রসমাজ আবার জেগে উঠবে। আগের সরকার তো পালানোর সুযোগ পেয়েছে, আপনারা কিন্তু তাও পাবেন না। তাই অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদকে বাস্তবায়ন করুন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাব

1

মসজিদে নববীতে ৭ দশক ধরে চা-কফি পরিবেশন করছে আল সিন্দির পরিবা

2

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

গরমে ঠোঁট ফাটলে কী করবেন

11

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

নতুন মুখের সন্ধানে ‘স্পটলাইট কাস্টিং’

14

বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

19

‘পাকিস্তানি গল্প থেকে শুধু চার টা লাইন নিয়েছি’ | Sorborno Te

20