Staff Reporter
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন মুখের সন্ধানে ‘স্পটলাইট কাস্টিং’

তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ ও মিডিয়া জগতে নতুন মুখ তুলে আনার লক্ষ্যে উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট অডিশন ‘স্পটলাইট কাস্টিং: ইয়োর ফেস, আওয়ার নেক্সট স্টোরি’।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে এই অডিশন শুরু হয়। ‘ইয়োর ফেস, আওয়ার নেক্সট স্টোরি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করে ‘স্পটলাইট কাস্টিং’। আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত ছিল জিপ্সিলেন্সম্যান (জিএলএম) স্টুডিওস এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি কালচারাল ফোরাম। অভিনয়, উপস্থাপনা ও সৃজনশীল কাজে আগ্রহী তরুণদের একটি পেশাদার প্ল্যাটফর্ম প্রদান করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জিএলএম স্টুডিওসের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ হেড রিফাত রায়হান, বিডি এক্সপার্ট গ্রুপের সিইও মাহমুদ নোবেল, অভিনেতা ও উপস্থাপক সাদাব হাশমি, ‘নীল ছাতা’র নির্মাতা মুন্সী মোহাম্মদ নাজিম, ‘হ্যাপী ফ্যামেলি’র নির্মাতা মনির এইচ বাবু, এসএমইউসিটি কালচারাল ফোরামের সমন্বয়ক শুক্লা শাকিলা এবং বঙ্গ বিডির ক্যাম্পাস অ্যাম্বাসেডর আকিব আল হাসানসহ দেশের বিনোদন ও কর্পোরেট জগতের গুণী ব্যক্তিবর্গ।
বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এই অডিশনে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জন পারফর্মারকে বিশেষ ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ প্রদান করা হয়। এছাড়া নির্বাচিত সেরা প্রতিভারা জিএলএম স্টুডিওসের আসন্ন প্রকল্পগুলোতে সরাসরি কাজ করার সুযোগ পাবেন।
আয়োজন প্রসঙ্গে জিএলএম স্টুডিওসের প্রধান রিফাত রায়হান বলেন, “আমরা এমন কিছু মুখ খুঁজছি, যারা শুধু অভিনয় নয়, বরং নিজেদের গল্প দিয়ে দর্শকদের মুগ্ধ করতে পারবে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়।”
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের আয়োজনের ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাদার কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাব

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

'এখন তো আ. লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার কী দরকার'

3

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

4

নতুন মুখের সন্ধানে ‘স্পটলাইট কাস্টিং’

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

7

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্

8

গরমে ঠোঁট ফাটলে কী করবেন

9

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায়

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20