স্টাফ রিপোর্টার
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ইভটিজিং প্রতিরোধে ন্যাশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মানববন্ধন করেছে ন্যাশনস ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এনডিও)।
মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন বাবর, সদস্য মো. খায়রুল ইসলাম সোহাগ, মো. মোস্তফা কামাল, সুজন দাস, মো. ফাহিম মুনতাসীর নাঈমসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ইভটিজিংয়ের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনডিও ২০১৫ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক কার্যক্রম রয়েছে।
২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এনডিও।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘ইভটিজিং যেখানে, প্রতিবাদ সেখানে’—এই বার্তা সামনে রেখে ভবিষ্যতেও জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে ঠোঁট ফাটলে কী করবেন

1

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

2

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

নতুন মুখের সন্ধানে ‘স্পটলাইট কাস্টিং’

7

সোনারগাঁয়ে জনবসতিতে চুন কারখানা, বৈধতা নিয়ে প্রশ্ন

8

বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

11

সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাব

12

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায়

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

নোয়াখালী পেপার মার্চেন্ট সমিতির নির্বাচন ২২ আগস্ট, আলোচনায় স

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20