Dipto chandro barmon
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইরানের পক্ষ থেকে একটি নতুন এবং উন্নত প্রস্তাব পাঠানো হয়েছে। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ট্রাম্পের মতে, আগের প্রস্তাবটি মোটেও সন্তোষজনক ছিল না, কিন্তু সফর বাতিলের কড়া বার্তা পাওয়ার পরপরই তেহরান তাদের অবস্থানে পরিবর্তন আনে। ট্রাম্প বলেন, তারা আমাদের এমন একটি প্রস্তাব পাঠিয়েছিল যা আরও ভালো হতে পারত। মজার বিষয় হলো, আমি যখনই সফর বাতিলের ঘোষণা দিলাম, তার ঠিক ১০ মিনিটের মধ্যেই আমাদের কাছে একটি নতুন প্রস্তাব আসে যা আগেরটির চেয়ে অনেক বেশি উন্নত।
তিনি আরও জানান, তেহরান এখন অনেক কিছু দিতে রাজি হয়েছে, কিন্তু তা এখনো ওয়াশিংটনের চূড়ান্ত শর্ত পূরণের জন্য যথেষ্ট নয়। সিএনএন-এর সাংবাদিক কিট মাহের ইরানের নতুন প্রস্তাবের বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প সংক্ষেপে উত্তর দেন, তারা অনেক কিছু প্রস্তাব করেছে, কিন্তু তা যথেষ্ট নয়।
এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‌‘ট্রুথ সোশ্যাল’-এ জানিয়েছিলেন, তিনি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। তিনি এই সফরকে সময়ের অপচয় হিসেবে উল্লেখ করে বলেছিলেন, ১৮ ঘণ্টার বিমানযাত্রা করে পাকিস্তানে গিয়ে কোনো ফলাফলহীন আলোচনায় বসার কোনো মানে হয় না। তিনি আরও দাবি করেন, ইরানের বর্তমান নেতৃত্বের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দল চলছে, যার ফলে তারা নিজেরাও জানে না আসলে কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।
বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ বজায় রেখেছে। ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে, তিনি ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বজায় রেখে আরও বড় কোনো ছাড় আদায় করতে চাইছেন।
আপাতত সশরীরে আলোচনার পথ বন্ধ করে দিলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, দর-কষাকষির সমস্ত চাবিকাঠি এখন আমেরিকার হাতে এবং ইরানকে সমঝোতায় আসতে হলে আরও নমনীয় হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মুখের সন্ধানে ‘স্পটলাইট কাস্টিং’

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্

4

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

5

'এখন তো আ. লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার কী দরকার'

6

ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায়

7

‘পাকিস্তানি গল্প থেকে শুধু চার টা লাইন নিয়েছি’ | Sorborno Te

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

গরমে ঠোঁট ফাটলে কী করবেন

10

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

15

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20