Staff Reporter
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে বড়পর্দায় আসছে শাহরুখের ‘কিং’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়দিনে বড়পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই উচ্চ বাজেটের সিনেমা। মুক্তির দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে ছবির নতুন ঝলক, যা ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
প্রায় চারশো কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। জানা যাচ্ছে, সারা দেশে প্রায় দশ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে মুক্তির আগেই এটি বছরের অন্যতম বড় ছবি হিসেবে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


এই ছবির অন্যতম বড় আকর্ষণ শাহরুখ খানের একেবারে ভিন্নধর্মী চরিত্র। এত দিন যাঁকে দর্শক মূলত নায়কোচিত ভাবমূর্তিতে দেখেছেন, ‘কিং’-এ তাকে দেখা যাবে এক জটিল, অন্ধকারাচ্ছন্ন মানসিকতার চরিত্রে। নিজেই জানিয়েছেন, এই চরিত্রে ধূসরতা রয়েছে, রয়েছে নিষ্ঠুরতার ছাপ যা তাঁর অভিনয় জীবনে এক নতুন মাত্রা যোগ করতে পারে।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁর মেয়ে সুহানা খান। শোনা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যগুলির জন্য তাকে ব্যক্তিগত ভাবে প্রশিক্ষণও দিয়েছেন শাহরুখ নিজে। ফলে বাবা-মেয়ের এই উপস্থিতি ছবিটিকে ঘিরে আলাদা কৌতূহল তৈরি করেছে।
ছবিতে শাহরুখকে দেখা যাবে দুই ভিন্ন সময়ের প্রেক্ষাপটে। তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন এবং রাঘব জুয়াল। চরিত্রের বৈচিত্র্য এবং গল্পের গভীরতা দুই মিলিয়ে ‘কিং’ দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।
বাণিজ্যিক দিক থেকেও ছবিটি ইতিমধ্যেই রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছে। শোনা যাচ্ছে, মুক্তির আগেই ছবির প্রেক্ষাগৃহ প্রদর্শনের স্বত্ব বিপুল অঙ্কে বিক্রি হয়েছে। সব মিলিয়ে বছরের শেষ প্রান্তে এসে বড়সড় চমক দিতে প্রস্তুত শাহরুখ খানের এই ছবি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মুখের সন্ধানে ‘স্পটলাইট কাস্টিং’

1

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

গরমে ঠোঁট ফাটলে কী করবেন

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

সফর বাতিলের ১০ মিনিটের মধ্যেই নতুন প্রস্তাব দিয়েছে ইরান, দাব

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, যুবক

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: সংসদে ধর্মমন্

11

মসজিদে নববীতে ৭ দশক ধরে চা-কফি পরিবেশন করছে আল সিন্দির পরিবা

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

'এখন তো আ. লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার কী দরকার'

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

জিলাপিতে কেন প্যাঁচ থাকে? এর পেছনে লুকিয়ে আছে রহস্য!

20